জাজিরায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

PKSF এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় কৃষি ইউনিট (প্রাণিসম্পদ খাত)-এর আওতায় ৩ দিনব্যাপী ‘প্রাণিসম্পদ খাতভুক্ত কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও নিবিড় পদ্ধতিতে দেশী মুরগির ফ্রি রেঞ্জিং উৎপাদন শীর্ষক কর্মশালা কাম প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়।

গত (২০, ২১ ও ২২-মে) রোজ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দিনব্যাপী শরীয়তপুরে এসডিএস-এর প্রধান কার্যালয়ে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন এসডিএস-এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম।

এছাড়া উক্ত কর্মশালা কাম প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সহকারী মহাব্যবস্থাপক ও কৃষি ইউনিট প্রধান মোঃ মোশাররফ হোসেন, পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপক ডা. মোঃ সুলাইমান হোসেন এবং এসডিএস এর কৃষি ইউনিটের সমন্বয়কারী ও ফোকাল পার্সন মোহাম্মদ সাইফুল ইসলাম।

এছাড়াও ৩৪টি সহযোগী সংস্থার কৃষি ইউনিটের প্রাণিসম্পদ কর্মকর্তারা প্রশিক্ষনের ২য় দিন এসডিএস এর প্রাণিসম্পদ খাতের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন। প্রশিক্ষণ শেষে সমাপণী অনুষ্ঠানে এসডিএস-এর পরিচালক বিএম কামরুল হাসান সমাপণী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষনের কার্যক্রম শেষ করেন।

News Link: jaijaidinbd.com

Pin It on Pinterest