সংগ্রাম থেকে স্বপ্নের পথে: শরীয়তপুরের সালমার অনুপ্রেরণার গল্প

সংগ্রাম থেকে স্বপ্নের পথে: শরীয়তপুরের সালমার অনুপ্রেরণার গল্প

শরীয়তপুরের এক প্রত্যন্ত গ্রামের তরুণী সালমার জীবনের গল্প যেন সংগ্রাম, সাহস এবং আত্মমর্যাদার এক অনন্য দলিল। খুব অল্প বয়সেই তাকে বাল্যবিবাহের শিকার হতে হয়। জীবনের সেই শুরুতেই তিনি পারিবারিক সহিংসতা, মানসিক নির্যাতন এবং পরবর্তীতে বিবাহবিচ্ছেদের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হন। একক মাতৃত্বের দায়িত্ব কাঁধে নিয়ে ছোট্ট সন্তানকে মানুষ করার সংগ্রাম তার জীবনকে আরও কঠিন করে তোলে। চারপাশের অনিশ্চয়তা, সামাজিক প্রতিবন্ধকতা এবং অর্থনৈতিক সংকটের মধ্যেও সালমা কখনো হাল ছাড়েননি। বরং প্রতিটি প্রতিকূলতাকে তিনি নিজের শক্তিতে রূপান্তর করার চেষ্টা করেছেন।

ঠিক এমন সময় এসডিএস-এর সহায়তায় বাস্তবায়িত কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পান সালমা। সেখানে তিনি দুর্যোগ প্রস্তুতি, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নারীর অধিকার, সামাজিক সুরক্ষা এবং কমিউনিটি মোবিলাইজেশন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। এসব প্রশিক্ষণ শুধু তাকে নতুন জ্ঞানই দেয়নি, বরং নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে, প্রয়োজনে সহায়তা চাইতে এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে কথা বলার আত্মবিশ্বাসও গড়ে তুলেছে।

সময়ের সঙ্গে সঙ্গে সালমা নিজের জীবনের পরিবর্তনের পাশাপাশি সমাজের পরিবর্তনেও ভূমিকা রাখতে শুরু করেন। তিনি স্থানীয় নারীগোষ্ঠীর নেতৃত্বে সক্রিয়ভাবে কাজ করেন এবং ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় নিয়মিত অংশগ্রহণ করে নারীদের অভিজ্ঞতা ও চাহিদার বিষয়গুলো তুলে ধরেন। তার নেতৃত্ব ও অংশগ্রহণ কমিউনিটিতে নারীদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করেছে এবং অনেক নারীকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে উদ্বুদ্ধ করেছে।

অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যেও সালমা পিছিয়ে থাকেননি। নিজ উদ্যোগে একটি ক্ষুদ্র পোল্ট্রি খামার গড়ে তোলেন, যা তার পরিবারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হয়েছে। একই সঙ্গে তিনি একটি প্রতিষ্ঠানে বেতনভুক্ত অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। এতসব দায়িত্বের মাঝেও তিনি নিজের শিক্ষাজীবন থামিয়ে দেননি। বর্তমানে তিনি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত, কারণ তিনি বিশ্বাস করেন শিক্ষাই একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী ভিত্তি।

আজকের সালমা আর শুধুই একজন সংগ্রামী নারী নন; তিনি একজন আত্মবিশ্বাসী নেতৃত্ব, একজন কর্মজীবী নারী, একজন ক্ষুদ্র উদ্যোক্তা এবং সর্বোপরি একজন স্বপ্নবাজ মা। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তার মেয়েকে এমন একটি ভবিষ্যৎ উপহার দেবেন যেখানে বাল্যবিবাহ, সহিংসতা কিংবা বৈষম্যের কোনো স্থান থাকবে না। নিজের জীবনের কঠিন অভিজ্ঞতাকে শক্তিতে পরিণত করে তিনি আজ অন্য নারীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।

সালমার এই ইতিবাচক পরিবর্তনের যাত্রায় এসডিএস-এর ধারাবাহিক সহায়তা এবং World Food Programme (WFP)-এর সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুর্যোগ সহনশীল, সচেতন এবং ক্ষমতায়িত কমিউনিটি গড়ে তোলার এই উদ্যোগের মাধ্যমে সালমার মতো আরও অনেক নারী নতুন করে স্বপ্ন দেখার সাহস পাচ্ছেন। সালমার গল্প প্রমাণ করে সঠিক সময়ে উপযুক্ত সহায়তা, জ্ঞান এবং সুযোগ পেলে প্রতিকূলতার মধ্য থেকেও একজন নারী নিজের জীবন বদলে দিতে পারেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হয়ে উঠতে পারেন।

From Hardship to Hope: Salma’s Journey of Resilience and Empowerment

Salma, from Shariatpur, has faced more hardships in her young life than many experience in a lifetime. Married as a child, she endured domestic violence, emotional abuse, and eventually divorce. Left to raise her daughter as a single mother, she struggled against social stigma, economic insecurity, and an uncertain future. Yet, despite these overwhelming challenges, Salma refused to give up. Instead, she chose to rebuild her life with courage and determination.

Her turning point came when she became involved in activities supported by SDS. Through the initiative, Salma received training on disaster preparedness, disaster risk reduction, rights awareness, and community mobilization. More importantly, she gained the confidence to understand and claim her rights, seek support when needed, and raise her voice against injustice. The knowledge and skills she acquired transformed not only her outlook but also her role within her community.

As her confidence grew, Salma emerged as an active leader in local women’s groups and began participating regularly in meetings of the Local Disaster Management Committee. She advocated for the needs and perspectives of women and vulnerable communities, encouraging others to become more aware of their rights and to actively engage in community decision-making. Her leadership has inspired many women to believe that they, too, can become agents of positive change.

Alongside her growing social engagement, Salma worked hard to achieve financial independence. She established a small-scale poultry farm, creating an additional source of income for her family. Today, she is employed as a salaried Office Assistant while continuing to expand her livelihood opportunities. Despite balancing work and motherhood, she has never abandoned her education. She is currently pursuing her Higher Secondary education through the Bangladesh Open University, believing that education is the foundation for a secure and dignified future.

Today, Salma is much more than a survivor. She is a confident community leader, a working professional, a small-scale entrepreneur, and above all, a devoted mother determined to build a brighter future for her daughter. She dreams of a future where her daughter and every girl in her community—can grow up free from child marriage, violence, and discrimination.

Salma’s remarkable journey has been made possible through the continuous support of SDS and the invaluable partnership of the World Food Programme (WFP). By investing in knowledge, resilience, and women’s leadership, this initiative has enabled women like Salma to transform adversity into opportunity. Her story stands as a powerful reminder that when women are equipped with the right support, knowledge, and opportunities, they can overcome even the most difficult circumstances and become leaders who inspire lasting change in their communities.

Pin It on Pinterest