আজ ২৫ নভেম্বর, নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস। আজ থেকে শুরু হলো জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসুচি, যা চলবে ১০ ডিসেম্বর, মানবাধিকার দিবস পর্যন্ত। এ কর্মসুচির মূল উদ্দেশ্য হলো নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা এবং এ গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।
এ বছরের প্রতিপাদ্য “UNiTE to End Violence Against Women and Girls: Ensure Justice, Protect Survivors, End Impunity.”
“নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায় বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দেই এবং দায়মুক্তির অবসান ঘটাই।”
১৬ দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে এসডিএস প্রধান কার্যালয়ে সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যাজ পরিধান কর্মসূচি, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা জোরদার এবং সহিংসতামুক্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় এসডিএস-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
Today, 25 November, marks the International Day for the Elimination of Violence against Women. It also marks the beginning of the 16 Days of Activism against Gender-Based Violence, which will continue until 10 December, Human Rights Day. The primary objective of this campaign is to prevent violence against women and girls and raise public awareness about this critical issue.
This year’s theme is:
“UNiTE to End Violence Against Women and Girls: Ensure Justice, Protect Survivors, End Impunity.”
As part of the 16 Days of Activism, SDS organized a badge-wearing campaign, a rally, and a discussion session at its Head Office, with the enthusiastic participation of officials and staff members from all levels.
Through these initiatives, SDS reaffirmed its commitment to raising collective awareness, strengthening social responsibility, and promoting a violence-free, safe, and dignified society for all, where the rights, safety, and dignity of women and girls are respected and protected.