Sep 6, 2021 | Recent Activities
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এসডিএস এর পক্ষথেকে অক্সিজেন সিলিন্ডার ও ন্যাজাল ক্যানোলা সেট হস্তান্তর। অক্সিজেন সিলিন্ডার ও ন্যাজাল ক্যানোলা সেট গ্রহণ করেন শরীয়তপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব পারভেজ হাসান। এ সময় সংস্থার পক্ষথেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচাল জনাব রাবেয়া বেগম , পরিচালক ( এমএফ) জনাব বিএম কামরুল হাসান ও জনাব অমলা দাস (উপপরিচালক, মানব সম্পদ বিভাগ)। এখানে উল্লেখ্য যে জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ি ও গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মহোদয়ের কাছে মোট ২৫ টি অক্সিজেন সিলিন্ডার ও ২০ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরন করা হয়।
Sep 6, 2021 | Awards
Received A Award From DC Shariatpur
Sep 6, 2021 | Awards
Received A Award From PKSF
Sep 6, 2021 | Awards
Receiving A Award From Rajbri Zela Parishad
Aug 19, 2021 | Recent Activities
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস – ২০২১ উপলক্ষ্যে এসডিএস আয়োজিত মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এসডিএস প্রশিক্ষন কেন্দ্রে গত ১৯ আগষ্ট ২০২১ ইং তারিখে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব পারভেজ হাসান, মাননীয় জেলা প্রশাসক, শরীয়তপুর। উপস্থিত ছিলেন এসডিএস এর নির্বাহী কমিটির সভাপতি জনাব প্রফেসর মো: সিরাজুল হক, এসডিএস-এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব মজিবুর রহমান, জনাব এম এম জাহাঙ্গীর, এসডিএস কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি ও এসডিএস-এর নির্বাহী পরিচালক জনাব রাবেয়া বেগম প্রমূখ।