Mar 3, 2021 | Recent Activities
এসডিএস এর পরিচালনায় এবং EDUCO Bangladesh এর আর্থিক সহযোগিতায় Social Transformation Through Adolescent And Youth Development (STAY) And Strengthening Community Resilience To Disaster Through School Safety Initiatives প্রকল্পের আওতায়, প্রকল্প এলাকায় ১০ (দশ) দিনের Base Line Assessment পরিচালিত হবে।
তারই অংশ হিসেবে আজ ৩ মার্চ ২০২১ এসডিএস প্রধান কার্যালয়ে Base Line Assessment কর্মসূচী পরিচালনার জন্য Orientation অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার পক্ষথেকে উপস্থিত ছিলেন জনাব রাবেয়া বেগম, নির্বাহী পরিচালক ও জনাব অমলা দাস, উপ-পরিচালক, মানব সম্পদ বিভাগ। EDUCO Bangladesh এর পক্ষথেকে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (সমন্বয়কারী, এম ই) ও জনাব মোঃ মোতাহের হোসেন (প্রজেক্ট অফিসার)।
Nov 11, 2020 | Recent Activities
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ উদযাপন উপলক্ষ্যে, আজ ২৫ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুর এর প্রাঙ্গনে, নারী ও শিশু ধর্ষন এবং সকল প্রকার যৌন সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন জনাব এ্যাড. রাশিদা মির্জা (আহবায়ক, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, শরীয়তপুর), জনাব সাবিনা ইয়াছমিন (উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, শরীয়তপুর সদর), জনাব এ্যাড. রওশন আরা (চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, শরীয়তপুর), জনাব সুফিয়া রহমান (সমাজকর্মী), জনাব এ্যাড. আবুল কালাম আজাদ (সিনিয়র আইনজীবী ও মানবাধীকার কর্মী), জনাব এ্যাড. মাসুদুর রহমান (মানবাধীকার কর্মী), জনাব বি. এম. কামরুল হাসান (পরিচালক, এমএফ, এসডিএস), জনাব অমলা দাস (উপ পরিচালক, মানব সম্পদ বিভাগ, এসডিএস)। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করা হয়।
Nov 5, 2020 | Recent Activities
এসডিএস এর বাস্তবায়নে এবং Start Fund Bangladesh এর সহযোগিতায় COVID-19 RESPONSE in Shariatpur, Madaripur, Faridpur Of Bangladesh প্রকলল্পের আওতায় শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলার মোট ৬টি উপজেলার ১৮টি ইউনিয়নের ২৭৪০টি পরিবারকে হাইজিন কিট বিতরণ করা হয়।
প্রতি পরিবারকে – লাক্স সাবান ১০টি, হুইল সাবান ৮টি, স্যানেটারী ন্যাপকিন ১ প্যাকেট (১৬টি), ফেস মাস্ক ১ প্যাকেট (৫০টি), ঢাকনা ও কলযুক্ত একটি বালতি, একটি মগ, এবং সচেতনতামুলক লিফলেট সহ একটি “হাইজিন কিট প্যাকেজ” বিতরণ করা হয়।