কারাতে প্রশিক্ষনের শুভ উদ্বোধন

কারাতে প্রশিক্ষনের শুভ উদ্বোধন

জেলা প্রশাসন শরীয়তপুর এবং এসডিএস এর যৌথ উদ্যেগে জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কারাতে প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শরীতপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট পাবলিক হাই স্কুলের সমন্বয়ে গঠিত টীমের প্রশিক্ষন শুরু হয় এবং এসডিএস এর পরিচালনায় ও  EDUCO Bangladesh এর আর্থিক সহযোগিতায় Social Transformation Through Adolescent And Youth Development (STAY) And Strengthening Community Resilience To Disaster Through School Safety Initiatives প্রকল্পের আওতায়  রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষিত টীম কারাটে প্রদর্শন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনার এস. এম আশরাফুজ্জামান (পুলিশ সুপার শরীয়তপুর) ও জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক, এসডিএস)।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আসমাউল হুসনা লিজা, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব), শরীয়তপুর; জনাব তৌছিফ আহমেদ, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক), শরীয়তপুর; জনাব মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর এবং জেলাপ্রশাসনের কর্মকর্তাগণ।

এছাড়া সংস্থার পক্ষথেকে আরো উপস্থিত ছিলেন জনাব অমলা দাস (উপ-পরিচালক, এইচ আর, এসডিএস), জনাব তানভীর আহম্মেদ কামাল (ফোকাল পারসন, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক কর্মসূচী) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে এসডিএস প্রধান কার্যালয়ে আলোচনা সভা এবং মোমবাতি প্রজ্জ্বলন এর মাধ্যমে আঁধার ভাঙ্গার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নির্যাতন ও সহিংসতায় প্রাণ হারানো সকল নারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত আলোচনা সভা ও আঁধার ভাঙ্গার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক মো: সিরাজুল হক (অধ্যক্ষ, এসডিএস একাডেমী ও সভাপতি, কার্যনির্বাহী কমিটি, এসডিএস), জনাব অ্যাডভোকেট মির্জা হযরত আলী ( পিপি, শরীয়তপুর), জনাব অ্যাডভোকেট রাশিদা মির্জা ( সদস্য, জেলা পরিষদ, শরীয়তপুর), জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক, এসডিএস), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক, এমএফ, এসডিএস) ,জনাব মুহা. ইয়াছিন খান (উপ-পরিচালক, অর্থ ও হিসাব, এসডিএস) জনাব অমলা দাস (উপ-পরিচালক, এইচ আর, এসডিএস) ও এসডিএস এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

নগদ অর্থ  ও হাইজিনকিট বিতরণ

নগদ অর্থ ও হাইজিনকিট বিতরণ

দাতা সংস্থা Start Fund Bangladesh এর সহযোগিতায় এসডিএস ও মুসলিম এইড এর বাস্তবায়নে Cash and WASH Supports to the Flood Affected Extremely Poor Households in Faridpur and Shariatpur Districts নামক প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শরীয়তপুর জেলার ৩টি উপজেলার ৬টি ইউনিয়নের (চরআত্রা, নওয়াপাড়া, কাঁচিকাটা, কুন্ডেরচর, পূর্ব নাওডোবা, তারাবুনিয়া) মোট ২৩৩৬টি পরিবারকে নগদ আর্থ ও হাইজিনকিট বিতরণ করা হয়।

প্রতি পরিবারকে – নগদ ৩০০০ ( তিন হাজার ) টাকা ও হাইজিন কিট (লাইফবয় সাবান – ১২ টি, হুইল সাবান – ৮ টি, স্যানেটারী ন্যাপকিন – ১ প্যাকেট (১৬ টি), ঢাকনা ও কলসহ বালতি ১ টি, মগ – ১ টি, মাস্ক – ১ প্যাকেট (৫০ টি), সচেতনতামূলক লিফলেট এবং মৌসুমি সবজি বীজ (লাল শাক, পালং শাক, লাউ, ডাটা এবং সিম ) বিতরন করা হয়।

মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এসডিএস এর পক্ষথেকে অক্সিজেন সিলিন্ডার ও ন্যাজাল ক্যানোলা সেট হস্তান্তর। অক্সিজেন সিলিন্ডার ও ন্যাজাল ক্যানোলা সেট গ্রহণ করেন শরীয়তপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব পারভেজ হাসান। এ সময় সংস্থার পক্ষথেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচাল জনাব রাবেয়া বেগম , পরিচালক ( এমএফ) জনাব বিএম কামরুল হাসান ও জনাব অমলা দাস (উপপরিচালক, মানব সম্পদ বিভাগ)। এখানে উল্লেখ্য যে জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ি ও গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মহোদয়ের কাছে মোট ২৫ টি অক্সিজেন সিলিন্ডার ও ২০ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরন করা হয়।

এসডিএস প্রশিক্ষন কেন্দ্রে বৃক্ষরোপণ

এসডিএস প্রশিক্ষন কেন্দ্রে বৃক্ষরোপণ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস – ২০২১ উপলক্ষ্যে এসডিএস আয়োজিত মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এসডিএস প্রশিক্ষন কেন্দ্রে গত ১৯ আগষ্ট ২০২১ ইং তারিখে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব পারভেজ হাসান, মাননীয় জেলা প্রশাসক, শরীয়তপুর। উপস্থিত ছিলেন এসডিএস এর নির্বাহী কমিটির সভাপতি জনাব প্রফেসর মো: সিরাজুল হক, এসডিএস-এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব মজিবুর রহমান,  জনাব এম এম জাহাঙ্গীর, এসডিএস কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি ও এসডিএস-এর নির্বাহী পরিচালক জনাব রাবেয়া বেগম প্রমূখ।

ওরিয়েন্টেশন

ওরিয়েন্টেশন

এসডিএস এর পরিচালনায় এবং EDUCO Bangladesh এর আর্থিক সহযোগিতায় Social Transformation Through Adolescent And Youth Development (STAY) And Strengthening Community Resilience To Disaster Through School Safety Initiatives প্রকল্পের আওতায়, প্রকল্প এলাকায় ১০ (দশ) দিনের Base Line Assessment পরিচালিত হবে।

তারই অংশ হিসেবে আজ ৩ মার্চ ২০২১ এসডিএস প্রধান কার্যালয়ে Base Line Assessment কর্মসূচী পরিচালনার জন্য Orientation অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার পক্ষথেকে উপস্থিত ছিলেন জনাব রাবেয়া বেগম, নির্বাহী পরিচালক ও জনাব অমলা দাস, উপ-পরিচালক, মানব সম্পদ বিভাগ। EDUCO Bangladesh এর পক্ষথেকে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (সমন্বয়কারী, এম ই) ও জনাব মোঃ মোতাহের হোসেন (প্রজেক্ট অফিসার)।

Pin It on Pinterest