Dec 1, 2022 | Recent Activities
বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধিতে অনাবাদী ও পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে উদ্ধুদ্ধকরণ সমাবেশ করেছে এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি)।
শরীয়তপুর জেলার শৌলপাড়ার ইউনিয়নের চর গয়ঘরে এসডিএস এর আয়োজনে কৃষক উদ্ধুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুজ্জামান খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শরীয়তপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ মতলুবর রহমান। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন এসডিএস’র পরিচালক (এমএফ) জনাব বিএম কামরুল হাসান।
এসডিএস’র কৃষি কর্মকর্তা ও নিরাপদ সবজি চাষ উপ-প্রকল্পের ভিসিএফ মোঃ আব্দুল মান্নান এর সঞ্চালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসডিএস’র কৃষি কর্মকর্তা ইকোলজিক্যাল ফার্মিং উপ-প্রকল্পের ভিসিএফ শরিফুল আলম মনি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।
সমাবেশে এসডিএস’র পরিচালক (এমএফ) জনাব বিএম কামরুল হাসান বলেন, খাদ্য স্বয়ংসম্পুর্ন থাকতে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত অনাবাদী ও পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এসডিএস কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজকের এই সমাবেশে। এতে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাঁদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। প্রাকৃতিক দূর্যোগ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। যার ফলস্বরুপ নানামুখী সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবেলায় আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, এখানকার অনেকেই আপনারা কৃষি কাজের সাথে জড়িত। বিশ্বের এই চলমান যুদ্ধ পরিস্থিতিতে শুধু আবাদী জমিতেই নয় আগামী দিনে যাতে খাদ্য সংকটে আমাদের পড়তে না হয় এজন্য বাড়ির আশপাশ থেকে শুরু করে সব জায়গায় ফসল ফলাতে হবে। এজন্য আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। আপনাদের এ কাজে যেকোন পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হলে এসডিএস আপনাদের পাশে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক জনাব মতলুবর রহমান বলেন, দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে, সেই নির্দেশনা দেন। কিন্তু করোনা মহামারি শেষ না হতে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার প্রভাব বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পড়তে শুরু করে। ফলে আগামী বিশ্ব কোন দিকে যাবে তা আমরা কেউই বলতে পারছি না। তবে আমাদের সচেতন থাকতে হবে, নিজেদের খাদ্য ঘাটতি ও পুষ্টি চাহিদা নিজেদেরকে মেটাতে হবে। এজন্য কোন জমিই ফাঁকা রাখা যাবে না।
Dec 1, 2022 | Recent Activities
বিশ্বব্যাপী প্রতিবছর ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য
”সবার মাঝে ঐক্য গড়ি
নারী ও শিশু নির্যাতন বন্ধ করি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসডিএস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে জাজিরা ও শরীয়তপুর সদর উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা এবং কমিউনিটি পর্যায়ে কিশোর-কিশোরীদের সমন্বয়ে ভ্যান ক্যাম্পেইন হচ্ছে। বাল্যবিবাহ বন্ধ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এই ভ্যান ক্যাম্পেইন ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। একই সাথে এই কর্মসূচির অংশ হিসেবে ব্যনার ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়া ও ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, ৫ ডিসেম্বর স্বেচ্ছাসেবী দিবস, ৯ ডিসেম্বর রোকেয়া দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনের মধ্য দিয়ে ১৬ দিনের প্রচারাভিযান কর্মসূচি শেষ হবে।
Oct 23, 2022 | Recent Activities

The World Bank technical team visited SDS and its operational area. The members of the team are; Ms Anna O’Donnell, Lead Social Development Specialist; Ms Sonya Mumtaz Sultan, Task team leader & Senior Social Development Specialist; Ms. Jayati Sethi – Consultant – World Bank; Mr. Rafiqul Islam, – Consultant – World Bank; and Mr. Harish Khare – Senior Housing Finance Specialist, World Bank. The visiting team was also accompanied by three members of Palli Karma-Sahayak Foundation (PKSF);- Mr. Akm Nuruzzaman, General Manager, Mr. Mohammad Nur E Alam, Engineering Officer; Mr. Md. Anisur Rahman. Assistant Manager. The delegation held an exchange of views with the senior officials of the organization at 10 am in the meeting room of the SDS head office. On behalf of the organization, MS. Rabeya Begum, Executive Director, kept warm greetings and welcome everyone through her short speech. After that, the director of the SDS, Mr. Kamroul Hassan presented a brief description of the organization. The delegates discussed various interventions and plans of the organization with SDS Senior and Mid-level staff. They visited the SDS LICHS project (Low-Income Community Housing Support Project) area of the organization and interacted with the project beneficiaries. After the field-level visit, they again shared their visit report in the executive director’s room at the head office. They are very impressed with the project beneficiaries after discussing with them.
Oct 3, 2022 | Recent Activities

এসডিএস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জনাব একিউএম গোলাম মাওলা (উপ-ব্যবস্থাপনা পরিচালক, পিকেএসএফ), জনাব মোঃ মেছবাহুর রহমান (উপ-মহাব্যবস্থাপক, কার্যক্রম, পিকেএসএফ) ও জনাব আবুল কালাম আজাদ (সহকারী মহাব্যবস্থাপক, পিকেএসএফ)। উক্ত পরিদর্শনকালে সার্বক্ষনিকভাবে তাদের পাশে থেকে পরিদর্শন কাজে সহযোগিতা করেন এসডিএস এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব মজিবুর রহমান, জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে তিনি এসডিএস এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় অংশগ্রহন করেন।
Oct 2, 2022 | Recent Activities
এডুকো বাংলাদেশ এর অর্থায়নে এবং এসডিএস-এর বাস্তবায়নে Social Transformation Through Adolescent And Youth Development (STAY) And Strengthening Community Resilience To Disaster Through School Safety Initiatives আওতায়, আংগারিয়া উচ্চ বিদ্যালয় ও বেড়াচিকন্দি উচ্চ বিদ্যালয়ের কিশোরীদের মাঝে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ মহোদয় উক্ত খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলার ইউএনও জনাব জ্যোতি বিকাশ চন্দ্র। এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসডিএস এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব মজিবুর রহমান, জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Oct 1, 2022 | Recent Activities

এসডিএস এর নিজস্ব তহবিল থেকে ০৬ (ছয়) জন শিক্ষার্থীর সকলকে ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) করে মোট ২,১৬,০০০ (দুই লক্ষ ষোল হাজার) টাকা “বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি“ প্রদান করা হয়। পাশাপাশি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং এসডিএস এর বাস্তবায়নে ”কর্মসূচী – সহায়ক তহবিল” এর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান – ২০২২ অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রাপ্ত সকল (চৌত্রিশ জন) শিক্ষার্থীরা একাদশ এবং দ্বাদশ শ্রেনীতে অধ্যায়নরত, তারা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে ১২০০০/- (বারো হাজার) টাকা করে মোট ২৪০০০/- (চব্বিশ হাজার) টাকা বৃত্তি পাবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফসিউল্লাহ (এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ পারভেজ হাসান (জেলা প্রশাসক, শরীয়তপুর)। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর মোঃ সিরাজুল হক (সভাপতি, নির্বাহী পরিষদ, এসডিএস)। এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসডিএস এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব মজিবুর রহমান, জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ