Jul 5, 2022 | News Release
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে প্রতিবন্ধী পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ৩০ মে (সোমবার) শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান প্রতিবন্ধী পরিবারটির হাতে ঘরের চাবি তুলে দেন। ঘর পেয়ে খুশি তাঁরা।
জানা যায়,গত ২৩ এপ্রিল (শনিবার) শরীয়তপুর জেলা এনজিও কমিটির অর্থায়নে ও শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের অসহায় বেগম রোকেয়ার বাড়িতে প্রধানমন্ত্রীর দেয়া ঘরের কাজের শুভ উদ্বোধন করেছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান । এক মাস পরে ঘরটি নির্মান কাজ শেষ হবার পরে ঘরটি চাবি বুঝিয়ে দেয়া হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, একটা নির্দিষ্ট বয়স হলেই যে পরিবারটির মানুষ প্রতিবন্ধী হিসেবে আবির্ভূত হয়ে থাকে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিরপুর গ্রামে বসবাস করেন অসহায় বেগম রোকেয়ার পরিবার। দুই ছেলে ও প্রতিবন্ধী এক মেয়ে নিয়ে দীর্ঘদিন যাবৎ খুব কষ্টে জীবনযাপন করছেন তিনি। নেই ভালো একটি ঘর থাকেন ভাঙাচোরা পুরনো একটি ঘরে। মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের স্বপ্নের ঘর পেয়ে তারা অনেক খুশি।
তিনি আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই অসাধারণ উদ্যোগের কারনে আজকে যেমন শরীয়তপুর জেলা এনজিও কমিটির অর্থ দিয়ে এত বড় একটি ফলাফল দেখে সমাজের মানুষ চাচ্ছে যে এখানে আমারও একটি অবদান থাকি।
বাড়ি পাওয়ার আনন্দে ঘৃহহীন প্রতিবন্ধী আলম চোকদার(৩০)জহির ইসলাম(২৮) মা বেগম রোকেয়া চোখে ডেকেছে আন্দ অশ্রুর বান। ঘর পেয়ে কেমন লাগছে, জিজ্ঞেস করায় তিনি বলেন, ‘আমি প্রতিবন্ধী দুই ছেলে, নাতি ও এক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ভাঙ্গা ঘরে থাকি। স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে, আমি ইটের একখানা নতুন ঘর পাবো।
শেখ হাসিনার সরকার আমাকে ইটের ঘর দিবেন। এই বয়সে ছেলেদের নিয়ে ইটের ঘরে থাকতে পারবো। আমি ভীষণ খুশি হয়েছি ঘর পেয়ে। দোয়া করি শেখ মুজিবের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসক মহোদয়ের সহযোগীতায় জেলা এনজিও কমিটির অর্থায়নে আমরা এই প্রতিবন্ধী পরিবারকে ঘর নির্মান করে চাবি বুঝিয়ে
দেয়া হলো। তারা তিন ভাইবোন প্রতিবন্ধী বংশগতভাবে। এটা জেনেটিক্স রোগ তাই আগামীতে তাদের চিকিৎসার ব্যাবস্থাও করে দেয়ার চেষ্টা করবো আমরা।
এসময় উপস্থিত ছিলেন,ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাফিউল মাজলুবিন রহমান, জেলা এনজিও কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকগনরা।
News Link:jaijaidinbd.com
Mar 20, 2022 | Recent Activities
জেলা প্রশাসন শরীয়তপুর এবং এসডিএস এর যৌথ উদ্যেগে জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কারাতে প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শরীতপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট পাবলিক হাই স্কুলের সমন্বয়ে গঠিত টীমের প্রশিক্ষন শুরু হয় এবং এসডিএস এর পরিচালনায় ও EDUCO Bangladesh এর আর্থিক সহযোগিতায় Social Transformation Through Adolescent And Youth Development (STAY) And Strengthening Community Resilience To Disaster Through School Safety Initiatives প্রকল্পের আওতায় রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষিত টীম কারাটে প্রদর্শন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনার এস. এম আশরাফুজ্জামান (পুলিশ সুপার শরীয়তপুর) ও জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক, এসডিএস)।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আসমাউল হুসনা লিজা, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব), শরীয়তপুর; জনাব তৌছিফ আহমেদ, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক), শরীয়তপুর; জনাব মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর এবং জেলাপ্রশাসনের কর্মকর্তাগণ।
এছাড়া সংস্থার পক্ষথেকে আরো উপস্থিত ছিলেন জনাব অমলা দাস (উপ-পরিচালক, এইচ আর, এসডিএস), জনাব তানভীর আহম্মেদ কামাল (ফোকাল পারসন, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক কর্মসূচী) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Mar 17, 2022 | Recent Activities
আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে এসডিএস প্রধান কার্যালয়ে আলোচনা সভা এবং মোমবাতি প্রজ্জ্বলন এর মাধ্যমে আঁধার ভাঙ্গার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নির্যাতন ও সহিংসতায় প্রাণ হারানো সকল নারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত আলোচনা সভা ও আঁধার ভাঙ্গার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক মো: সিরাজুল হক (অধ্যক্ষ, এসডিএস একাডেমী ও সভাপতি, কার্যনির্বাহী কমিটি, এসডিএস), জনাব অ্যাডভোকেট মির্জা হযরত আলী ( পিপি, শরীয়তপুর), জনাব অ্যাডভোকেট রাশিদা মির্জা ( সদস্য, জেলা পরিষদ, শরীয়তপুর), জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক, এসডিএস), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক, এমএফ, এসডিএস) ,জনাব মুহা. ইয়াছিন খান (উপ-পরিচালক, অর্থ ও হিসাব, এসডিএস) জনাব অমলা দাস (উপ-পরিচালক, এইচ আর, এসডিএস) ও এসডিএস এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
Dec 9, 2021 | SDS in Forum
Youth Summit on ageing- held on 25 October 2021 at Daffodil University , Organised by Ageing Support forum & Social Business Students Forum, DIU.
Dr. Kazi Khaliquzzaman, Chairman of PKSF was a Chief guest and Major General Jibon Kanai Das, Country Director, Sir William Beverage Foundation was presided the meeting. As a special guest Tasmima Hossain, Editor, Daily Ittefaq, Dr Md. Sabur Khan, Chairman, Daffodil group and Rabeya Begum, ED SDS were present there.